Message From

Managing Director

এ এস এম মাহিনুল হক রিয়ন, ব্যবস্থাপনা পরিচালক, কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ

কুইন্স হসপিটাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়—এটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান। আমাদের প্রতিটি রোগী ও স্বজনের সেবা নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।

আমরা বিশ্বাস করি, দক্ষ চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, আন্তরিকতা ও মানবিক আচরণের সমন্বয়েই একটি আদর্শ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই লক্ষ্যেই কুইন্স হসপিটাল প্রতিনিয়ত নিজেদের সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আমাদের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুইন্স হসপিটাল আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ। যশোরসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য একটি বিশ্বমানের, নিরাপদ ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

এ এস এম মাহিনুল হক রিয়ন

ব্যবস্থাপনা পরিচালক

কুইন্স হসপিটাল প্রাঃ লিঃ, যশোর

Call Doctors Appointment